
ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৬৬ বছর বয়সী কোলিনা। এক সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপে রেফারিং বিতর্ক নিয়ে কথা বলেছেন। আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারিং নিয়ে যেসব বিতর্ক উঠেছে, সেসবের ব্যাখ্যাও দিয়েছেন কোলিনা। তিনি বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার—ফাউল মানে ফাউল। মাঠের রেফারি সেটি দেখতে পাননি বলে ঘটনাটি যদি ‘স্পষ্ট’ মনে না–ও হয়, তাহলে ভিআর এতে হস্তক্ষেপ করতে পারে।