গোলের পর ভিনিসিয়ুসের উদ্‌যাপন
গোলের পর ভিনিসিয়ুসের উদ্‌যাপন

ব্রাজিলকে বাঁচালেন ভিনিসিয়ুস, মরক্কোর সঙ্গে ড্র

বিশ্বকাপে ব্রাজিল-মরক্কোর ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে মরক্কো এগিয়ে যায়। ৩২ মিনিটে ভিনিসিয়ুসের ঝলকে গোল শোধ করে ব্রাজিল। এই গোল ব্রাজিলের হার এড়াতে সাহায্য করে। ভিনির জন্য উপলক্ষটা দারুণ ছিল। ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচে দলের হার এড়ানো গোল তাঁর। এই ম্যাচের মধ্য দিয়ে ‘সি’ গ্রুপ থেকে সমান ১টি করে পয়েন্ট পেল ব্রাজিল ও মরক্কো। আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে আনচেলত্তির দল।