
ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফ্রেঞ্চ লিগ আঁ শুরু হয়ে যাচ্ছে আজই। আগামী সপ্তাহে শুরু হবে বুন্দেসলিগা ও ইতালিয়ান সিরি ‘আ’। আজ শুরু তিন লিগ নিয়ে এই বিশেষ আয়োজন।
হ্যারি কেইনের বায়ার্ন মিউনিখে যাওয়া প্রায় নিশ্চিত, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।
সম্ভাব্য চ্যাম্পিয়ন
ম্যানচেস্টার সিটির টানা চতুর্থ শিরোপা জয়ের পক্ষে বাজি ধরার লোকই বেশি। সিটির মূল প্রতিদ্বন্দ্বী হতে পারে গতবারের রানার্সআপ আর্সেনাল। শিরোপা লড়াইয়ে থাকতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও।
সম্ভাব্য চ্যাম্পিয়ন
গত মৌসুমে চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলেও এবার বার্সেলোনাকে ফেবারিট বলা যাচ্ছে না। দলে ছেড়েছেন দুই অভিজ্ঞ সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ করিম বেনজেমাকে হারিয়েছে। তবে মদরিচ, ভিনিসিয়ুস, রদ্রিগো, নতুন রিক্রুট বেলিংহামকে নিয়ে কাগজকলমে এগিয়ে রিয়ালই।
সম্ভাব্য চ্যাম্পিয়ন
লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের থাকা না–থাকা নিয়েও দোলাচল আছে। তবু ফ্রেঞ্চ লিগ আঁ জয়ের সম্ভাবনায় পিএসজির ধারেকাছেও নেই অন্য কোনো ক্লাব।