ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুইজের ড্র (বাম দিক থেকে) অরূপ কুমার ঘোষ , উৎপল শুভ্র, আশারাফ উদ্দিন আহমেদ চুন্নু,এ এইচ এম আব্দুর রহমান, মুহাম্মহ নুরুল কবির, মো: আজওয়াজ খান । বুধবার বিকেল প্রথম আলো কার্যালয়ে।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ কুইজের ড্র (বাম দিক থেকে)  অরূপ কুমার ঘোষ , উৎপল শুভ্র, আশারাফ উদ্দিন আহমেদ চুন্নু,এ এইচ এম আব্দুর রহমান, মুহাম্মহ নুরুল কবির, মো: আজওয়াজ খান । বুধবার বিকেল প্রথম আলো কার্যালয়ে।

কিষোয়ান–প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের মেগা ড্র, বিজয়ী যাঁরা

কিষোয়ান–প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬–এর মেগা ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন চট্টগ্রামের সোহেল আহমেদ। আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত কুইজের ড্রয়ে বিজয়ী পাঠকদের বেছে নেওয়া হয়। শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের সময় কিষোয়ান গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর আয়োজনে কুইজ প্রকাশিত হয়। পত্রিকার পাতা থেকে কুইজের কুপন কেটে প্রথম আলো কার্যালয়ে উত্তর পাঠিয়েছেন অনেক পাঠক। কুইজের মেগা ড্রতে ১০টি পুরস্কারের জন্য বিজয়ীদের বেছে নেওয়া হয়েছে।

কুইজে প্রথম পুরস্কার ছিল একটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় পুরস্কার একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), তৃতীয় পুরস্কার একটি রেফ্রিজারেটর। অন্য পুরস্কারগুলো হলো স্মার্ট টিভি, ওভেন, স্মার্ট মুঠোফোন, এয়ার ফ্রাইয়ার, চার্জার ফ্যান, ব্লেন্ডার ও ইলেকট্রিক আয়রন।

ড্রয়ে প্রথম পুরস্কারজয়ী সোহেলের মতো দ্বিতীয় পুরস্কারজয়ী অহনাও চট্টগ্রামের। তৃতীয় পুরস্কার জিতেছেন নারায়ণগঞ্জের তামান্না। অন্য বিজয়ীরা হলেন (ক্রম অনুযায়ী) ঢাকার নুরুল আহাদ, চট্টগ্রামের আকবর আলী, চট্টগ্রামের আবরার, ঢাকার রাব্বী, ঢাকার মো. বিপ্লব, চট্টগ্রামের এস এম নাসির উদ্দীন এবং নারায়ণগঞ্জের রুমা। ড্রয়ে বিজয়ীদের নাম ওঠার সঙ্গে সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে মুঠোফোনে কল করে তাঁদের জানানো হয়েছে।

কিষোয়ান–প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের জমা পড়া কুপন

ড্র অনুষ্ঠানে পাঠকদের পাঠানো কুপন থেকে ১০টি কুপন বেছে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এ এইচ এম আবদুর রহমান, গ্রুপের ইনচার্জ (করপোরেট মার্কেটিং) মুহাম্মদ নুরুল কবির, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক (সার্কুলেশন–সেলস) অরূপ কুমার ঘোষ এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।