নারী ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা চলছে। মোট ৩০ জনের নাম ঘোষণা করা হবে।
অনূর্ধ্ব–২১ বছর বয়সী খেলোয়াড়দের স্বীকৃতি কোপা ট্রফির নমিনেশন ঘোষণা চলছে। ছেলেদের বিভাগে গত দুবারের বিজয়ী বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল এবারও আছেন সংক্ষিপ্ত তালিকায়। নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন গতবারের বিজয়ী বার্সা তারকা ভিকি লোপেজ।
আইয়ুব বুয়াদ্দি (লিল/ম্যানচেস্টার সিটি/মরক্কো), করিম আলাইবেগোভিচ (সালজবুর্গ/জুভেন্টাস/বসনিয়া), ইয়ান দিওমান্দে (লাইপজিগ/রিয়াল মাদ্রিদ/আইভরিকোস্ট), পাউ কুবারসি (বার্সেলোনা/স্পেন), লেনার্ট কার্ল (বায়ার্ন/জার্মানি), এলি জুনিয়র ক্রুপি (বোর্নমাউথ/ফ্রান্স), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ/অ্যাস্টন ভিলা/সুইজারল্যান্ড), ইব্রাহিম মাজা (লেভারকুসেন/আলজেরিয়া), ওয়ারেন জাইর–এমেরি(পিএসজি/ফ্রান্স)।
ভিরা বুরমান (চেলসি/নেদারল্যান্ডস), ভিকি লোপেজ (বার্সেলোনা/স্পেন), ফেলেসিয়া শ্রোডার (হাকেন/রিয়াল মাদ্রিদ/সুইডেন), ক্লারা সেরাহর্দি (বার্সেলোনা/স্পেন), লিলি ইয়োহানেস (লিওঁ/যুক্তরাষ্ট্র)।
পুরুষ গোলরক্ষকদের নাম ঘোষণা করা হয়েছে। ১০ জন মনোনয়ন পেয়েছেন। তাঁদের মধ্যে আছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দিয়ান গোলরক্ষক ভোজিনিয়া। নেই গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা। আছেন বিশ্বকাপজয়ী স্পেনের দুজন—উনাই সিমন ও দাভিদ রায়া। রায়া মূলত আর্সেনালকে প্রিমিয়ার লিগ জয়ে অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন। আছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।
ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/ স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (বিলবাও/স্পেন), ভোজিনিয়া (জিডি শাভেস/কোলো–কোলো/কেপ ভার্দে)
নারী গোলরক্ষকদের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। গতবারের বিজয়ী হানা হ্যাম্পটন আছেন এবারও।
অ্যান–কাটরিন বার্গার (গোথাম এফসি/জার্মানি), কাটা কোল (বার্সেলোনা/স্পেন), হানা হ্যাম্পটন (চেলসি/ইংল্যান্ড), লোরেনা (কানসাস সিটি/ব্রাজিল) ও আয়াকা ইয়ামাশিতা (ম্যানচেস্টার সিটি/জাপান)
নারী ও পুরুষ, দুই বিভাগে ৫ জন করে ১০ জন কোচের নাম ঘোষণা করা হয়েছে। আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আরতেতা, পিএসজিকে টানা দ্বিতীয়বার ইউরোপ–সেরা করা লুইস এনরিকে, স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে ছাড়াও পুরুষ দলের কোচদের সেরার লড়াইয়ে আছেন উনাই এমেরি ও ভিনসেন্ট কোম্পানি।
এরপর ঘোষণা হবে সেরা গোলকিপারের নমিনেশন।
মিকেল আরতেতা (আর্সেনাল), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), উনাই এমেরি (অ্যাস্টন ভিলা), ভিনসেন্ট কোম্পানি (বায়ার্ন) ও লুইস এনরিকে (পিএসজি)।
জোনাথন জিরালদেজ (লিওঁ), আন্দ্রে ইয়েগলার্টজ (ম্যান সিটি), নিলন নিলসেন (জাপান), পেরে রোমেউ (বার্সেলোনা) ও ইয়েলেনা সাদিকু (সেল্টিক ও বিকে হাকেন।
২০২৬ ব্যালন ডি’অরের নমিনেশন বা মনোনয়ন ঘোষণা করা হচ্ছে। সবার আগে ঘোষণা হয়েছে সেরা ক্লাবের মনোনয়ন। পুরুষ ও নারী বিভাগের পাঁচটি করে ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে।
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোডো/গ্লিমট, ফ্ল্যামেঙ্গো ও পিএসজি
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ক্লাব আমেরিকা, ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিওঁ