নাটকীয়তায় ভরা ফাইনালশেষে বিশ্বকাপ ট্রফি হাতে তুললেন লিওনেল মেসি। যে ট্রফির জন্য আর্জেন্টিনার অপেক্ষা ৩৬ বছরের। ছবির গল্পে দেখুন বিশ্বকাপজয়ের পর মেসিদের উদযাপন, স্মারকগ্রহণের কিছু স্থিরচিত্র।
বিশ্বকাপের সেরা চার ব্যক্তিগত পুরস্কারের তিনটিই হাতে তুলেছেন আর্জেন্টাইনরা। সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল লিওনেল মেসির, সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস এমিলিয়ানো মার্তিনেজের আর সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি এনজো ফার্নান্দেজের। সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট কিলিয়ান এমবাপ্পের।টুর্নামেন্টজুড়ে হাতজোড়া ব্যবহার করে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন বারবার, তাঁরই স্বীকৃতি হিসেবে এমিলিয়ানো মার্তিনেজের হাতে সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস
বিজ্ঞাপন
এই তবে বিশ্বকাপ! ট্রফিটা ছুঁয়ে এমনই কি ভাবছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি?
বিজ্ঞাপন
অবশেষে হাতে বিশ্বকাপ। ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তিটা স্ত্রী–সন্তানদের সঙ্গেও ভাগ করে নিলেন লিওনেল মেসি
বিশ্বকাপ তো জিতলেন, কিন্তু নিজের কাছে রেখে দেওয়ার মতো কোনো স্মারকও তো থাকা দরকার। দিবালারা তাই গোলপোস্টের জাল কেটে তো নিলেনই, বারের ওপর চড়ে বসে সমর্থকদের সঙ্গে জয়ও উদযাপন করলেন। মেসিরা যখন জয় উদযাপনে, এমবাপ্পের তখন আক্ষেপে পোড়ার সময়। ইশ্! আর একটুর জন্য