২০২৬ বিশ্বকাপ থেকে কয়েকটি নতুন নিয়ম চালু হচ্ছে। ছবিটি ২০২২ বিশ্বকাপ ফাইনালের
২০২৬ বিশ্বকাপ থেকে কয়েকটি নতুন নিয়ম চালু হচ্ছে। ছবিটি ২০২২ বিশ্বকাপ ফাইনালের

ফিফা বিশ্বকাপে নতুন নিয়ম: বাড়ছে ভিএআর কর্তৃত্ব

আসন্ন বিশ্বকাপে রেফারিং ব্যবস্থায় ফিফা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ভিএআরের ক্ষমতা বৃদ্ধি করে এখন কর্নার বা ফ্রি-কিকের আগে বক্সে হওয়া ফাউলের কারণে গোল বাতিলের সুপারিশ করতে পারবে। ভুলবশত দেওয়া দ্বিতীয় হলুদ কার্ডও পর্যালোচনা করা যাবে। খেলোয়াড়দের আচরণেও কড়াকড়ি আনা হয়েছে; মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখানো হতে পারে। চোটের অজুহাতে মাঠের বাইরে গিয়ে দলীয় আলোচনা বন্ধ করা হবে। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা এসব সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন।