কাল ট্রফি জেতার পর ফুটবলাররা
কাল ট্রফি জেতার পর ফুটবলাররা

সাফ জয়ী দল, ছাদখোলা বাসে বরণ

মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। এই সাফল্য উদ্‌যাপনে আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ছাদখোলা বাসে করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে নিয়ে এসে সংবর্ধনা দেবে বাফুফে। রাত সাড়ে ৭টায় হাতিরঝিলে আনুষ্ঠানিক সংবর্ধনায় খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানানো হবে। দেশের সাম্প্রতিক ফুটবল সাফল্যের ধারাবাহিকতায় জনমনে আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন।