উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি
উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আর্জেন্টিনার কোচ হিসেবে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের ডাগআউটে থাকবেন এই বিশ্বজয়ী কোচ।

চুক্তি নবায়নের পর এক সংবাদ সম্মেলনে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানান, নতুন মেয়াদ শেষ হলে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে কোচিং করানোর অনন্য রেকর্ড গড়বেন স্কালোনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছরের শিরোপা-খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপর চলতি বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও দলকে নিয়ে যান ফাইনালে।

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলে নতুন যুগের সূচনা করেন স্কালোনি। তাঁর অধীনে বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। আগামী বিশ্বকাপেও মেসি-মার্তিনেজদের উত্তরসূরিদের নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবেন ৪৮ বছর বয়সী এই কোচ।