১৯৮১ সালে বাতাসের শহর ওয়েলিংটনেই টেস্ট অভিষেক হয়েছিল রবি শাস্ত্রির। ৪১ বছর পর সে ভেন্যুতেই আরেকটি ম্যাচে ধারাভাষ্যের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ‘সময় বয়ে যায়’—হার্শা ভোগলে, মোহাম্মদ কাইফ ও জহির খানের সঙ্গে ছবির ক্যাপশনে এমন লিখেছেন শাস্ত্রি।ফর্মুলা ওয়ানকে বিদায় বলছেন সেবাস্তিয়ান ভেটেল, মৌসুমের শেষ রেস আবুধাবি গ্রাঁ প্রি-ই শেষ তাঁর। তাঁকে বিদায় জানিয়ে ফার্নান্দো আলোনসো লিখেছেন, ‘ধন্যবাদ সেব। শেষ একবার তোমার সঙ্গে ট্র্যাক শেয়ার করব। একই সঙ্গে আবেগী ও দুঃখের হতে যাচ্ছে এটি। পরের অধ্যায়ের জন্য শুভকামনা।’
বিজ্ঞাপন
বন্ধুদের সঙ্গে ভাগ না করলে আর মধ্যাহ্নভোজের মজা কই, বলছেন মিতালি রাজ।
বিজ্ঞাপন
আবুধাবির প্রস্তুতি শেষ। বিশ্বকাপের জন্য কাতারে পৌঁছেন গেছেন আনহেল দি মারিয়ারা।‘স্বপ্নের পেছনে ছোটা একজন…’—নেইমার লিখেছেন এমন।আজ ৩৬ পূর্ণ করলেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়ও তাই পরিবারের সঙ্গে দিনটা কাটাতে পেরেছেন ফিঞ্চ। মেয়ের সঙ্গে ছবিটি পোস্ট করেছেন ফিঞ্চের স্ত্রী অ্যামি ফিঞ্চ।জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের শিরোপা জিতেছে ঢাকা মহানগর। শামসুর রহমান, মার্শাল আইয়ুব ও শরীফউল্লাহর সঙ্গে তোলা ছবিটা পোস্ট করেছেন সাদমান ইসলাম।‘প্রথম ডেটটা ভালোই গেল’... ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে সিরিজ শুরুর আগের সময়টা ভালোই গেছে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের।নিজের ফাউন্ডেশনের গলফ দিবসের আগে পরিবারের সঙ্গে কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার যাদব।