ফটো ফিচার

কুয়াশার দিনে স্টাম্পের ওড়াউড়ি

আজ ধর্মশালায় ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। আগামীকাল চেন্নাইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের মাঠে ও মাঠের বাইরের চমকপ্রদ, ভিন্নধর্মী মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
পাকিস্তানের অনুশীলনে কোচিং স্টাফের সঙ্গে মজা করলেন হারিস রউফ
দুজনই সাবেক ক্রিকেটার, ভারতে আছেন বিশ্বকাপে ধারাভাষ্য দিতে। কিউই পেসার শেন বন্ডের সঙ্গে বাংলাদেশের আতহার আলী খান
আফগানিস্তানের অনুশীলনে মনোযোগ দিয়ে কী শুনছিলেন জোনাথন ট্রট
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের গ্যালারিতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দর্শকেরা
ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ‘হানা’ দিয়েছিল কুয়াশা। একপর্যায়ে খেলা বন্ধ থাকে ১৪ মিনিট
মোহাম্মদ শামির বল সোজা ব্যাটে খেলতে চেয়েছিলেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ডের টেল এন্ডার ব্যাটসম্যান যে সেটা পারেননি, সেটা লেগ স্টাম্পের একা উড়ে যাওয়াই বলে দিচ্ছে