মালদ্বীপে খেলতে গিয়ে অভ্যর্থনা পেলেন সাবিনা খাতুন
মালদ্বীপে খেলতে গিয়ে অভ্যর্থনা পেলেন সাবিনা খাতুন

ফটো ফিচার

মালদ্বীপেও অভ্যর্থনা পেলেন সাবিনা

মালদ্বীপে খেলতে গিয়ে অভ্যর্থনা পেলেন সাবিনা খাতুন। ছেলের জন্মদিন পালন করলেন তাসকিন আহমেদ। আর এশিয়া কাপের জন্য প্রস্তুত জাহানারা আলমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
‘এ ধরনের পোশাকই জীবন’ টেনিস তারকা সানিয়া মির্জার কাছে
প্রকাশিত হয়েছে ফিফা ২৩। বার্সেলোনা তারকা পেদ্রো গঞ্জালেজ খেলছেন সেটিই।
চোটের কারণে আরও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে, জানিয়েছেন জার্মান ফুটবলার মেসুত ওজিল। অস্ত্রোপচারও লাগবে তাঁর।
মায়ের জন্মদিনে ছবিটা পোস্ট করেছেন সাবেক ব্রাজিল তারকা রোনালদিনিও। সব সময় যে মিস করেন তাঁকে, জানিয়েছেন সেটিও।
মাঠে ফেরার আগে রেড বুল দিয়ে নিজেকে ‘রিচার্জ’ করে নিচ্ছেন পিএসজি ও ইতালি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
নিউজিল্যান্ডের উদ্দেশে আজই দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ছেলের জন্মদিন উদ্‌যাপন করার সুযোগ পেলেন তাসকিন আহমেদ।
‘আজ হোক নতুন কিছুর শুরু’, এ ছবি পোস্ট করে এমন ক্যাপশন লিখেছেন ব্যাটসম্যান আফিফ আহমেদ।
অনেক দিন পর লন্ডনে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারের মনে পড়ছে খেলোয়াড়ি জীবনের কথা।
কাল থেকে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ। বাংলাদেশ প্রস্তুত, জানালেন পেসার জাহানারা আলম।
ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারত ব্যাটার স্মৃতি মান্ধানা।
সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর দেশে সংবর্ধনা পেয়েছেন বিভিন্ন জায়গায়। এবার মালদ্বীপে খেলতে গিয়েও এমন অভ্যর্থনা পেলেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। ধিভেহি সাইফাইন নামের ক্লাবটি সাবিনাকে স্বাগত জানিয়েছে এমন ব্যানার ও কেক দিয়ে।