ঢাকায় আগামীকাল শুরু হচ্ছে তির ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। বনানী আর্মি স্টেডিয়ামে আজ হয়ে গেল এশিয়ান আর্চারির উদ্বোধন।
মূল পর্বে খেলতে নামার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন দেশ–বিদেশের আর্চাররা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক সেগুলো—
অনুশীলনে মগ্ন বাংলাদেশের সেরা দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। সাফল্যের জন্য এই জুটির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ
বিজ্ঞাপন
ঢাকায় এসেছেন রিও অলিম্পিকে সোনাজয়ী আর্চার লি-সিউং ইয়ুন। তির-ধনুকে নিশানা ভেদে মগ্ন দক্ষিণ কোরিয়ার এই আর্চার
বিজ্ঞাপন
আর্মি স্টেডিয়ামে তখন শুরু হলো বৃষ্টি। তাই বলে অনুশীলন থেমে রইল না বাংলাদেশের আর্চারদেরখেলা শেষেও রোমান সানার এমন হাসিমুখ দেখার অপেক্ষায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনছাতা মাথায় অনুশীলনে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার আর্চার কিম ইয়ুনহিশেষ সময়ে অখণ্ড মনোযোগে অনুশীলনে ব্যস্ত আর্চাররা। যেন অন্য দিকে ফেরার এতটুকু ফুরসত নেই কারওবুলস আইয়ে তির ছোড়ার আগে সেগুলো গুণে দেখছেন এই ইরানি আর্চারকোরিয়ান আর্চার কিম ইয়ুনহির হালকা ওয়ার্মআপ অনুশীলনের ফাঁকে একটু অবসর। তাই তো আড্ডায় মেতে উঠেছেন ভিয়েতনামের নারী আর্চাররাআমাকে কেমন লাগছে? হাস্যোজ্জ্বল ভিয়েতনামের আর্চার থাও ফুয়োং লি এটাই কি বলছেন