
বাংলাদেশের ১০০০-১৫০০ কোটি টাকার ক্রীড়াসামগ্রীর বাজারের ৭০ শতাংশই আমদানিনির্ভর। যার বড় অংশই আসছে চীন থেকে। ২০২৪ সালে চীন থেকে প্রায় ৪২৫ কোটি টাকার পণ্য আমদানি হয়েছে, এমনকি ২০২৬ বিশ্বকাপের ৯৮% জার্সিও চীন থেকেই এসেছে। সাশ্রয়ী মূল্য ও পণ্যের বৈচিত্র্যই চীনা আধিপত্যের প্রধান কারণ। বাংলাদেশ স্পোর্টস গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি এম আর শামিম স্থানীয় উৎপাদনে চীনের প্রযুক্তি কাজে লাগিয়ে যৌথ উদ্যোগের সম্ভাবনা দেখছেন।