সার্ফিংয়ে সাগরের নীল জলরাশির ওপর ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা
সার্ফিংয়ে সাগরের নীল জলরাশির ওপর ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা

ফটো ফিচার: ঢেউ কেটে সার্ফিং ও চোখের সামনে বল

প্যারিস অলিম্পিকে গতকাল ছিল ১১তম দিন। পদক জয় এবং রেকর্ডের পাশাপাশি হাসি-কান্না ও হতাশার মিশ্রণে দিনটি কেটেছে। গতকাল এবং আজকের চিত্তাকর্ষক কিছু ছবি নিয়ে এই আয়োজন—
ছেলেদের স্পোর্টস ক্লাইম্বিংয়ের সেমিফাইনালে ধাপ পাড়ি দিচ্ছেন অস্ট্রিয়ার ইয়াকব শুবার্ট। শূন্যে ঝুলে থাকার দারুণ দৃশ্যটি ধরা পড়ল ক্যামেরার ফ্রেমে
দৌড়ের সঙ্গে দর্শকদের সঙ্গে হাত মেলানোও হয়ে গেল। মিক্সড ম্যারাথন রেস ওয়াকে স্পেনের মারিয়া পেরেজ
ছেলেদের ডাইভিংয়ে ৩ মিটার স্প্রিংবোর্ড সেমিফাইনালে চোখ ধাঁধানো ভঙ্গিতে চীনের সিয়ি জি
টেবিল টেনিসে ছেলেদের কোয়ার্টার ফাইনালে চীনের চুকিন ওয়াং। ক্যামেরার মাল্টিপল এক্সপোজার ব্যবহার করে ছবিটি তোলা হয়েছে
ম্যারাথনের মিশ্র রিলে রেসে সোনা জিতেছেন স্পেনের আলভারো মার্টিন ও মারিয়া পেরেজ। জয়ের পর পেরেজকে কোলে তুলে নিলেন মার্টিন
আইফেল টাওয়ারকে পেছনে রেখে মিশ্র ম্যারাথন রেস ওয়াকে ছুটছেন ইকুয়েডরের গ্লেন্ডা মোরেয়ন
ছেলেদের সার্ফিংয়ে রাউন্ড থ্রি-এর হিটে সাগরের নীল জলরাশির ওপর সার্ফিং করছেন ব্রাজিলের গ্যাব্রিয়েল মেদিনা
মেয়েদের টেবিল টেনিসের দলীয় কোয়ার্টার ফাইনালে অ্যাকশনে জার্মানির অ্যানেট কাউফমান। বলটা একদম চোখের সামনে