ফুটবল ও স্কেটিং যখন একসঙ্গে! জিনেদিন জিদানের ক্যাপশনটাও অমনই। রেইনার স্কালের ছিলেন সের্হিও রামোসের জিমনেশিয়ামের অংশীদার। এক বিমান দুর্ঘটনায় সম্প্রতি মারা গেছেন তিনি। বন্ধুকে স্মরণ করে রামোস লিখেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’ঘাম ঝরিয়ে দিন শুরু হয়েছে মোহাম্মদ সিরাজদের…‘বেশ কিছু দিন হয়ে গেল’...ক্যাপশনে লিখেছেন লোকেশ রাহুল। হয়তো বিশ্বকাপের চাপে এমন অবসর মেলেনি, সেটিই বুঝিয়েছেন ভারত ওপেনার।আচমকা ফুটবলকে বিদায় বলে দিলেন জেরার্ড পিকে। সাবেক সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে দানি আলভেস লিখেছেন, ‘কেউ কম বা বেশি পছন্দ করুক না কেন, তুমি কতটা সেরা অ্যাথলেট ছিলে, কতটা ভালো ছিলে বার্সেলোনার জন্য, তা কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের সবারই খুঁত আছে, এ কারণেই আমরা মানুষ! নানুউউউ, আশা করি, তুমি অনেক খুশি!’