বিশ্বকাপে ইংল্যান্ড–ফ্রান্সের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ছিল যেন গোলের উৎসব। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে এই ম্যাচে ৬–৪ গোলে ফ্রান্সকে হারিয়েছে ইংল্যান্ড। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলেও শেষ হাসি হাসতে পারেননি ফরাসিরা। বুকায়ো সাকার হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে থ্রি লায়নরা।
