বাবা হলেন মেসুত ওজিল। ফেল্প্সের সব পাওয়ার রাত আর বার্লিন ম্যারাথনে কাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
পৃথিবীতে মেসুত ওজিলের ‘ছোট্ট রাজকন্যা’ এসেছে পৃথিবীতে। মেয়ে আছে সুস্থ ও নিরাপদ। ফ্রাঙ্কোইস ফন কোকের শোতে গিয়েছিলেন রেসি ফন ডার ডুসেন। চোটগ্রস্ত আঙুলটা যে সেরে উঠছে, এই ফাঁকে সেটিও জানিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান।
বিজ্ঞাপন
বন্ধু, গান, হাসি আর স্মৃতি—মাইকেল ফেল্প্সের রাতে ছিল সবই!
বিজ্ঞাপন
প্রাক্-মৌসুম দিয়ে আবার শুরু হচ্ছে এনবিএ। ক্যারিয়ারের ১৪তম মৌসুম শুরু করতে যাচ্ছেন এখনকার চ্যাম্পিয়ন গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের স্টিফেন কারি।এই ছবির ক্যাপশনে কিছু লেখেননি লিওনেল মেসি। আন্তর্জাতিক বিরতিতে আপাতত জাতীয় দলেই ব্যস্ত আর্জেন্টাইন তারকা।মেয়ের সঙ্গে আকাশে উড়ে গেলেন ডেভিড ওয়ার্নার! ব্যাপারটি খানিকটা অমনই। যে রাইডে চড়েছেন, সেটি উঠে যায় বেশ ওপরে। এই ছবির সঙ্গে একটা ভিডিও-ও পোস্ট করেছেন ওয়ার্নার, তাতে বাবা-মেয়ে—দুজনের চিৎকারই স্পষ্ট! সাজগোজের ‘সরল আনন্দ’ উপভোগ করছেন মিতালি রাজ… ছেলের ৯ বছর পূর্ণ হলো। লুইস সুয়ারেজ যেন বিশ্বাসই করতে পারছেন না তা! টানা তিনবার চ্যাম্পিয়ন! টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টকে নিজেদের করেই নিয়েছে বাংলাদেশ। ট্রফিসহ ছবিটা পোস্ট করেছেন শারমীন আক্তার। মিলানে রাতটা স্মরণীয় কেটেছে মারিয়া শারাপোভার। বার্লিন ম্যারাথনে অংশ নিয়েছেন কাকা। উপভোগ যে করেছেন, সেটি এ ছবিতেই স্পষ্ট… সামনের সপ্তাহে সিঙ্গাপুর গ্রাঁ প্রি দিয়ে আবার ফিরছে ফর্মুলা ওয়ান। এর আগে মিলানে সময় কাটিয়ে এসেছেন ফেরারি ড্রাইভার কার্লোস সাইঞ্জ।