রেকর্ড কর্নার

ফাইনালের রানি

লুসি সাফারোভার বিপক্ষে গতকালের ফাইনালটি ছিল সেরেনার ডব্লুটিএ ক্যারিয়ারের ৮৪তম ফাইনাল। বর্তমানে টেনিস খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ। ৭৬টি ফাইনাল নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে সেরেনারই বড় বোন ভেনাস উইলিয়ামস। তবে উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার—২৩৯। দুই শ কিংবা ততোধিক ফাইনাল খেলেছেন আর একজন—ক্রিস এভার্ট, ২৩০টি। রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফ ১৩৮টি ফাইনাল নিয়ে এ তালিকায় তৃতীয়। স্টেফির পরে এবং সেরেনার আগে আছেন আরও দুজন—লিন্ডসে ডেভেনপোর্ট ও মনিকা সেলেস। দুজন খেলেছেন ৯৩ ও ৮৫টি ফাইনাল।