অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেনের পাশাপাশি জিতেছেন উইম্বলডন। ২০১৫ সালটা কেমন কেটেছে সেরেনা উইলিয়ামসের, সেটা আরও পরিষ্কার এই তথ্যে—জিতেছেন ৫৩ ম্যাচ, হেরেছেন মাত্র ৩টিতে। এই সাফল্যে এ বছর সপ্তমবারের মতো হয়েছেন ডব্লুটিএ বর্ষসেরা। সেরেনার সাফল্যের মুকুটে এবার যোগ হলো আরও একটি পালক—স্পোর্টস ইলাস্ট্রেটেড-এর বর্ষসেরা ক্রীড়াবিদ। ৩০ বছরের মধ্যে এবারই প্রথম কোনো মেয়ে ক্রীড়াবিদকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকীটি। রয়টার্স।