তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
থাইল্যান্ডে ফিটনেস অনুশীলনে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, তাঁর সঙ্গী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আছেন জাতীয় দলের সাবেক ট্রেনার মারিও ভিল্লাভরায়নও। ২২ কিলোমিটার বাইসাইকেল চালিয়েছেন, জানিয়েছেন তামিম।দুর্দান্ত এক টুর্নামেন্ট শেষে জয়ী হয়েই দেশে ফিরেছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দল। ‘ভাই’ হয়ে খেলেছেন, এমন জানিয়েছেন দলের সদস্যরা। তবে অধিনায়ক দাসুন শানাকা পরিবারের সঙ্গে ট্রফি হাতে এ ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন, তাঁর ‘সবচেয়ে বড় শক্তির উৎস’ কারা।
বিজ্ঞাপন
সামনেই পাকিস্তান সফর। এর আগে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলার।
বিজ্ঞাপন
নতুন একটি পোশাক উৎপাদনকারী কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।এশিয়া কাপের ফাইনালে হেরেছে দল, তবে নাসিম শাহ ঘরে ফিরতে পেরেই খুশি। ভাতিজিদের সঙ্গে সময়টা দারুণ কাটছে পাকিস্তানের তরুণ ফাস্ট বোলারের।স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে ‘সুন্দর সকাল’ কেটেছে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলির।ইতিহাস গড়ে নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। যে হোটেলে থেকেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামনে ডেভিস কাপ, এবার স্পেনের হয়ে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় আলকারাজ।‘লক্ষ্যে নিবদ্ধ’ থাকতে বলছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক করিম বেনজেমা।অদ্ভুত এক চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে জনি বেয়ারস্টোর। পায়ে এবার অস্ত্রোপচারও হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানের। সফল অস্ত্রোপচার শেষে ঘরে ফিরেছেন তিনি।সাত বছর পূর্ণ হলো লিওনেল মেসির ছেলে মাতেওর। তার জন্মদিন উদ্যাপনের এ ছবি পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর অবশেষে স্ত্রীর দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। এক মধ্যাহ্নভোজনের অনুষ্ঠানে গিয়েছিলেন দুজন।