ফটো ফিচার

টেন্ডুলকার–কোহলিদের মা দিবসের শুভেচ্ছা

বিশ্ব মা দিবস আজ। কেমন কাটছে তারকা ক্রিকেটারদের মা দিবস। আর এ দিবসটি ঘিরে তাঁদের ভাবনাই বা কী, ক্রীড়া জগতের তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ছবি নিয়ে আমাদের এই আয়োজন—
নিজের সন্তানকে নিয়ে মায়ের ছবিটি দিয়ে পাকিস্তানের নারী ক্রিকেটার বিসমাহ মারুফ লিখেছেন, ‘মায়েরা নিঃস্বার্থ।’
‘আমার মাকে মা দিবসের শুভেচ্ছা। মা, তোমাকে অনেক ভালোবাসি’—ছবিটি দিয়ে লিখেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার
মায়ের সঙ্গে মিতালি রাজ। মাকে মা দিবসের শুভেচ্ছা জানানোর সঙ্গে ধন্যবাদও দিয়েছেন
মায়ের আশীর্বাদ নেওয়ার এ ছবিটি দিয়েই পৃথিবীর সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার
সন্তানদের সঙ্গে স্ত্রীর ছবিটি দিয়ে উসমান খাজা লিখেছেন, ‘মা ছাড়া কি শিশুদের চলে!’
শুভ মা দিবস—ছবিটি দিয়ে এটাই লিখেছেন বিরাট কোহলি