ফটো ফিচার

নতুন ব্যবসায় নেইমার, আবার মিরপুরে তামিম

নতুন এক ব্যবসায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গতকাল ধারাভাষ্যের অভিষেকের পর আজ আবার মিরপুরে গিয়েছিলেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
গতকাল আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যের অভিষেক হয়েছে তামিম ইকবালের। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনও মাঠে গিয়েছিলেন তিনি। তামিমের এ ছবি পোস্ট করে আতহার আলী খান ক্যাপশন দিয়েছেন, ‘দেখুন কে এসেছিল!’
একটি ফাউন্ডেশনের হয়ে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন লোকেশ রাহুল। সেখানেই এমন দৃশ্য। ছবিটি শেয়ার করেছেন ভারতীয় ব্যাটসম্যান নিজেই।
ব্রাজিলে শেষ ম্যাচটি খেলে ফেললেন লুইস সুয়ারেজ। এ ছবি পোস্ট করে উরুগুইয়ান স্ট্রাইকার লিখেছেন, ‘মারাকানায় উপভোগ্য আরেকটি রাত।’
‘যা খুঁজছ, তা বাইরে নেই, নিজের মধ্যেই আছে।’ এমন ছবি পোস্ট করে বলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
বলিউড অভিনেতা সুনীল শেঠির সঙ্গে দেখা হয়ে গেছে রশিদ খানের। তাঁর সঙ্গে দেখা করার আনন্দের কথা জানিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার।
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
ব্রাজিলিয়ান মডেল ভার্জিনিয়া ফনসেকা কস্তার সঙ্গে ব্যবসায় যোগ দিয়েছেন নেইমার। ছবিটি পোস্ট করে ভার্জিনিয়া লিখেছেন, ‘আস্থা রাখার জন্য ধন্যবাদ, নেই (নেইমার)। চলো এগিয়ে যাই!’