অতি আত্মবিশ্বাসেনেতিবাচক দিক!

অতিরিক্ত আত্মবিশ্বাসী কারও আচরণে কখনো কখনো কাউকে অতিমূল্যায়ন করা হয়ে থাকে। এতে তিনি যতটা না মেধাবী, তার চেয়ে বেশি বলে পরিচিত হতে পারে। এ ধরনের মানুষ ‘নিজের সঙ্গে প্রতারণা’ করে। পরিণামে অন্যরাও তাদের সম্পর্কে ধারণা ও আচরণের দিক থেকে প্রতারিত হয়। এ ধরনের ব্যক্তিকে প্রয়োজনের চেয়ে বাড়তি গুরুত্ব দেওয়ার ফলে অনেক সময় প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাজ্যের নিউক্যাসল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব এক্সেটারের একদল গবেষক এসব তথ্য জানিয়েছেন। প্লস ওয়ান সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এএনআই।