অর্ধেক জিনগত অর্ধেক পরিবেশ

অটিজম রোগের কারণ হিসেবে জিনগত বৈশিষ্টে্যর পাশাপাশি আশপাশের পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন সুইডেনের একদল গবেষক। তাঁদের মতে, শিশুর স্নায়বিক গঠনগত ত্রুটির কারণের প্রায় ৫০ শতাংশ পরিবেশগত। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন জার্নাল অব দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত সুইডেনের ২০ লাখ মানুষের তথ্য-উপাত্ত ওই গবেষণায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বে প্রতি ১০০টি শিশুর মধ্যে একটি অটিজমের শিকার হয়। সংশ্লিষ্ট গবেষক ও নিউইয়র্কের মাউন্ট সিনাই সিভার সেন্টার ফর অটিজমের চিকিৎসাবিজ্ঞানী আভি রাইশেনবার্গ বলেন, অটিজমের কারণ হিসেবে পরিবেশগত কারণগুলো এতটা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় তাঁরা অবাক হয়েছেন। এএফপি।