বাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে বাজারে ছোট আকারের ট্যাবলেটের চাহিদা বাড়ছে। বাজারের চাহিদার কথা ভেবে ছোট আকারের একটি ট্যাবলেট নির্মাণ করতে পারে বিশ্বের বৃহত্ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।বাজারে ছোট আকারের ট্যাব হিসেবে অ্যাপলের তৈরি আইপ্যাড মিনি ও আমাজনের কিন্ডল ফায়ার সবচেয়ে জনপ্রিয়। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারের জনপ্রিয় এ দুটি ট্যাবের প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন একটি ট্যাবলেট তৈরি করতে পারে মাইক্রোসফট। সাশ্রয়ী দামের উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এ ট্যাবলেট শিগগিরই বাজারে আনতে পারে মাইক্রোসফট। অনেকেই ধারণা করছেন, জনপ্রিয় ‘সারফেস’ ব্র্যান্ডের অধীনেই ছোট আকারের ট্যাব বাজারে আনতে পারে মাইক্রোসফট।অবশ্য, বাজার বিশ্লেষকেরা ধারণা করলেও আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফট এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের একটি আপডেট আনতে পারে। ‘ব্লু’ নামের ওই আপডেট সংস্করণটিই হতে পারে ছোট আকারের ট্যাবটির অপারেটিং সিস্টেম।