আগামী বছরের প্রথম দিকেই আনুষ্ঠানিকভাবে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পেপাল বাংলাদেশে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর। আউটসোর্সিংয়ে শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকম আয়োজিত প্রতিযোগিতায় সার্চইঞ্জিন অপটিমাইজার এবং কনটেন্ট ডেভেলপার হিসেবে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ডেভসটিমের (www.devsteam.com) বিজয় উদ্যাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, সংবাদিক মুহম্মদ খান, মোহাম্মদ কাওছার উদ্দিন, এম এ হক অনু, তরিক রহমানসহ অনেকে। —নিজস্ব প্রতিবেদক