
মানুষ এখন যেসব চাকরি করছে, আগামী ২০ বছরের মধ্যে তার ৪৫ শতাংশ কম্পিউটারের হাতে চলে যাবে। ভবিষ্যৎবাদীদের একটি গ্রুপ সম্প্রতি এ সতর্কবাণী উচ্চারণ করেছে। এই গ্রুপটি আইওনাইন ডট কম নামে পরিচিতি। গ্রুপের সদস্যরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেমস মার্টিন স্কুলে গবেষক হিসেবে কাজ করছেন। তাঁদের ধারণা, প্রথমে জনসেবায় নিয়োজিত এমন সব প্রতিষ্ঠান ও নির্মাণপ্রতিষ্ঠানের চাকরিগুলো কম্পিউটার বা রোবটদের হাতে চলে যাবে। এরপর যাবে কম্পিউটার পরিবহন, উৎপাদন ও প্রশাসনিক খাতের চাকরিগুলো। গবেষকদের ধারণা, ব্যবস্থাপনা, বিজ্ঞান ও প্রকৌশল এবং শিল্প ও সংস্কৃত খাতের চাকরিগুলো ব্যাপক ঝুঁকির মুখে পড়বে।
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে রোকেয়া রহমান