আজ বগুড়ায় আউটসোর্সিং ও মুক্ত সফটওয়্যার সেমিনার

আজ সকাল ১০টায় বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বগুড়া ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স’ বিষয়ে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে ফ্রিল্যান্স আউটসোর্সিং এবং মুক্ত সফটওয়্যারের নানা বিষয় নিয়ে আলোচনা হবে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত। —বিজ্ঞপ্তি