
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে যখন উইকেট ছারখার
আমি সব দেখেশুনে ‘ফিজ’কে বলি কাটারের মাস্টার,
বাংলা আমার অফ কাটার—ব্যাটসম্যানের কাঁপে বুক
আমি লাইভ খেলা দেখি, হাইলাইটস দেখি,
আহা কী যে মহা সুখ!
(ভারতীয় সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ অবলম্বনে লিখেছেন মাহফুজ রহমান)