
উইন্ডোজ ৮.১ সংস্করণের জন্য আনুষ্ঠানিকভাবে ফেসবুক অ্যাপ্লিকেশন তৈরি করবে ফেসবুক কর্তৃপক্ষ।২৬ জুন মাইক্রোসফটের বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বলমার এ তথ্য জানান।এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
স্টিভ বলমার জানান, উইন্ডোজ ৮-এর আপডেটের জন্য অফিশিয়াল অ্যাপ তৈরি করবে ফেসবুক। উইন্ডোজ ৮-নির্ভর ট্যাবলেটগুলোতে এ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফেসবুক ব্যবহারের সুযোগ থাকবে।
বলমার জানান, উইন্ডোজের নতুন সংস্করণে শুরুতেই এক লাখের বেশি অ্যাপ সমর্থন করবে।