
উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য মেসেঞ্জার সেবা চালু করেছে ফেসবুক। উইন্ডোজ স্টোর থেকে বিনা মূল্যে মেসেঞ্জার অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা। এর আগে উইন্ডোজ ১০ পিসি ও ট্যাবের জন্য এপ্রিল মাসে মেসেঞ্জার অ্যাপটি উন্মুক্ত করে ফেসবুক।
মোবাইলের জন্য উন্মুক্ত করা অ্যাপটিতে অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণের মতোই সব ফিচার থাকবে।
উইন্ডোজ ফোন ৮,৮. ১,১০ ও উইন্ডোজ ১০ মোবাইল ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি মেসেঞ্জারে পরিবর্তন এনেছে ফেসবুক। এতে নকশা পরিবর্তনের পাশাপাশি বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য মেসেঞ্জার অ্যাপে এসএমএস আদান-প্রদানের সুবিধা যুক্ত হয়েছে।
বর্তমানে ৯০ কোটি ব্যবহারকারী মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন। তথ্যসূত্র: এনডিটিভি।