এএমডির প্রদর্শনী অনুষ্ঠিত

এএমডি পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড কম্পিউটার সেন্টার (ইউসিসি) এবং এএমডির যৌথ উদ্যোগে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ছয় দিনের বিশেষ ‘এএমডি রোড শো-২০১২’। এ আয়োজনে এএমডির সব মডেলের সিপিইউ এবং এএমডি-সমর্থিত এমএসআই মাদারবোর্ড ও সাফায়ার গ্রাফিক্স কার্ডের মডেলগুলো প্রদর্শন করা হয়। এ আয়োজনে নিবন্ধন করা গ্রাহকেরা পরবর্তী তিন মাসব্যাপী পণ্য তিনটি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। বিস্তারিত জানা যাবে www.ucc-bd.com ঠিকানার ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি