এলজি ব্র্যান্ডের ২২ইএন৪৩ভি মডেলের নতুন এলইডি মনিটর বাজারে এসেছে। ২১.৫ ইঞ্চির এলইডি প্যানেলের এই মনিটরটি ইপিইএটি গোল্ড অনুমোদিত। মনিটরটির রেজুলেশন ১৬০০ বাই ৯০০ পিক্সেল, ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও ৫,০০০,০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি। এ ছাড়া পিসি ইনপুট/আউটপুট হিসেবে রয়েছে ডি-সাব, ডিভিআই-ডি পোর্ট, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা মনিটরটির দাম ১৪ হাজার টাকা। —বিজ্ঞপ্তি