সবার আগে সব খবর...স্লোগান নিয়ে মানিকগঞ্জ থেকে ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে মানিকগঞ্জ নিউজ ডটকম নামের একটি অনলাইন পত্রিকা। বিএম খোরশেদ সম্পাদিত এই ওয়েবসাইটে জেলার আনাচে-কানাচে ঘটে যাওয়া খবর, ছবি ও ভিডিওচিত্র পাওয়া যাবে। এ ছাড়া জাতীয় খবর, ইতিহাস-ঐতিহ্য, খেলাধুলা-বিনোদন, চাকরির খবর, জমি ক্রয়-বিক্রয় ইত্যাদি তথ্য রয়েছে এতে। সাইটটির ঠিকানা: www.manikganjnews.com। —বিজ্ঞপ্তি