কক্সবাজারে কম্পিউটার সোর্স

কক্সবাজারে চালু হলো কম্পিউটার সোর্সের ৩০তম শাখা। গত সপ্তাহে ঝাউতলার গ্রিনভ্যালি কমপ্লেক্সের নিচতলায় কম্পিউটার সোর্সের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর তালুকদার এর উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির চট্টগ্রাম শাখা ব্যবস্থাপক এস এম আউয়াল পাশা, স্থানীয় প্রযুক্তি পেশাজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি