অ্যাপস কর্নার

কনভার্টপ্যাড

এক কেজি সমান যেন কত পাউন্ড? এক ডলারে কত টাকা? আবার এক বর্গমিটার সমান কত বর্গফুট? জরুরি প্রয়োজনে টুকিটাকি এসব প্রশ্ন নিয়েও অনেক মাথা ঘামাতে হয়। তবে স্মার্টফোনে কয়েক ক্লিকেই পেয়ে যেতে পারেন এসব উত্তর। এ জন্য ব্যবহার করুন কনভার্টপ্যাড অ্যাপলিকেশনটি।

একধরনের একক বা ইউনিট থেকে অন্য এককের মান জানা যাবে এই অ্যাপ দিয়ে।

মুদ্রার মানও জানা যাবে এ থেকে।

নানা এককের তুলনামূলক মানও দেখতে পাবেন।

এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।

বর্তমান সংস্করণ: ২.৫.০০

আকার: ২ মেগাবাইট

নামানোর ঠিকানা: http://goo.gl/W334p