কম্পিউটারে ছবি আঁকার প্রতিযোগিতা

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের ডিজিটাল সংগ্রহশালা আর্কাইভস ৭১ গাজীপুরে কম্পিউটারের মাধ্যমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। ২৭ ও ২৮ জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছবি আঁকতে হবে ‘মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা’ বিষয়ে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য বিষয় হলো ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’। ফোন: ০১৭১৩৫৩৬৫৮৯। —বিজ্ঞপ্তি