গ্রাহকদের উন্নত সেবা দিতে ওয়াইম্যাক্স সেবাদানকারী প্রতিষ্ঠার কিউবি টেলিসেলের আউটবাউন্ড কল ম্যানেজ সার্ভিসের জন্য উইন্ডমিল ইনফোটেক লিমিটেডের সঙ্গে অংশীদারি চুক্তি হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে কিউবির প্রধান নির্বাহী জেরি মবস্ ও উইন্ডমিল ইনফোটেক লিমিটেডের প্রধান নির্বাহী মো. তানজিরুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি