আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বন্দরনগর চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গতকাল মঙ্গলবার থেকে ‘আসুস ইউনিভার্সিটি ক্যাম্পেইন’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করেছে। তিন দিনের এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকছে আসুসের একটি স্টল। এতে আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুক এবং ই প্যাড ট্যাবলেট পিসি প্রদর্শিত হচ্ছে। আসুসের পক্ষ থেকে আরও থাকছে কুইজ এবং গেমিং প্রতিযোগিতার আয়োজন। প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিটি পণ্যে উপহার থাকছে। —বিজ্ঞপ্তি