
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে হয়তো ভবিষ্যতে বসতি গড়বে রোবট বানররা। সম্প্রতি চাঁদে টিকে থাকতে সক্ষম বানর সদৃশ এমন রোবট তৈরি করেছেন জার্মানির একদল গবেষক। জার্মান রিসার্চ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ও ব্রিমেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘আইস্ট্রাক্ট ডেমনেস্টটেটর’ নামের একটি রোবটের নকশা করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। বানর যেভাবে চড়াই-উতরাই পার হতে পারে সেভাবে এ রোবটও চন্দ্রপৃষ্ঠের পাহাড়ি অঞ্চলগুলোতে তথ্য অনুসন্ধান করবে।বর্তমানে পৃথিবীতেই চাঁদের পরিবেশ তৈরি করে এ রোবটের সক্ষমতা পরীক্ষা করে দেখছেন গবেষকেরা।
গবেষকেরা জানিয়েছেন, চন্দ্র পৃষ্ঠ থেকে তথ্য সংগ্রহের জন্য ১৮ কেজি ওজনের এ রোবট বানর ব্যবহারে নানা সুবিধা পাওয়া যাবে। বানরের মতো হাত দিয়ে নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারবে।
এ রোবট বানরের মতো লাফিয়ে চলতে পারবে আবার পায়ে ভর দিয়েও চলতে পারবে।
<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/Y5dwSlcnlug" frameborder="0" allowfullscreen></iframe>