চলতি বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত ভারতে ৭৮টি সরকারি ওয়েবসাইট বেদখল (হ্যাকড) হয়েছে। গত সপ্তাহে ভারতীয় সংসদ লোকসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মিলিন্দ দেওরা।
মন্ত্রী বলেন, ২০১১ সালে ৩০৮টি ও ২০১২ সালে ৩৭১টি সরকারি ওয়েবসাইট হ্যাকড হয়েছে। —অমর সাহা, কলকাতা থেকে