টিভি কার্ডে বিশেষ সুযোগ

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে রিয়েল মিডিয়ার সিআরটি টিভি কার্ড বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এই টিভি কার্ড দিয়ে ৪, ৯ ও ১৬টি চ্যানেল একসঙ্গে দেখা যায়। এটি প্যাল ডি/কে, প্যাল বি/জি এবং এনটিএসসি ফরম্যাটের কেব্ল টিভি সমর্থন করে। এতে আরও রয়েছে দূর থেকে নিয়ন্ত্রণের সুবিধা, এস-ভিডিও পোর্ট, ক্যামেরা সংযোগের সুবিধা এবং ভিসিডি অথবা টিভি গেম কনসোল। এর দাম এক হাজার ৬৫০ টাকা। —বিজ্ঞপ্তি