টুইনমস ৩২ গিগাবাইট পেনড্রাইভ

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের এক্স৭ মডেলের ৩২ গিগাবাইট পেনড্রাইভ। এতে রয়েছে ইউএসবি ২.০ এবং ই-সাটা পোর্ট। এই পেনড্রাইভটি প্রতি সেকেন্ডে ১১০ মেগাবাইট ও ইউএসবি ২.০ পোর্টে রিড রাইট স্পিড প্রতি সেকেন্ডে ৪০ মেগাবাইট তথ্য আদান-প্রদান করতে পারে। এতে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা এবং এর দাম পাঁচ হাজার টাকা। —বিজ্ঞপ্তি