ডেল স্টুডিও ১৪৫৭ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেলের কোর আই৭ প্রসেসর, ৩ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ডিভিডি রাইটার, ইত্যাদি। উইন্ডোজ ৭ চালিত এবং ১৪ ইঞ্চি পর্দার মনিটর সুবিধাসম্পন্ন ল্যাপটপটির ওজন ২ দশমিক ২ কেজি। দাম ৮৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি