ডেলের স্টুডিও এক্সপিএস১৬৪৫ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এতে রয়েছে ইন্টেলের কোর আই৭ প্রসেসর, ৩২০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, দুটি ইউএসবি পোর্ট ইত্যাদি। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে চালিত ২ দশমিক ৯ কেজি ওজনের ল্যাপটপটির দাম এক লাখ ৩০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি