তোশিবা আনল ‘শৌখিন’ ল্যাপটপ

ব্যবহারকারীদের কাছে তোশিবা ব্র্যান্ডের কসমিও ল্যাপটপটি ফ্যাশনেবল ল্যাপটপ হিসেবেই পরিচিতি পেয়েছে। সম্প্রতি এই ল্যাপটপটি দেশের বাজারেও পাওয়া যাচ্ছে। কোর আই ফাইভ প্রসেসরের কসমিও এফ৬০-বিডি৫৩৯ মডেলের এই ল্যাপটপটি উইন্ডোজ ৭ সমর্থন করে। ল্যাপটপটিতে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর ৩ র্যাম, ৫০০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, এনভিডিয়া জিওফোর্স র্যাম ও সুপার মাল্টি ডিভিডি রাইটার। এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাসহ এই ল্যাপটপটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বাংলাদেশে ল্যাপটপটির দাম পড়বে ৭৫ হাজার টাকা।