দুর্নাম

.

ধরুন, একজন লোক শুধু আচারের ব্যবসা করেন। তাঁর বেশ কয়েকটি আচার বানানোর কারখানা রয়েছে। প্রতিটিতে আলাদা রকমের আচার তৈরি হয়। শুধু আচারের ব্যবসা করেই তিনি বেশ কয়েকবার সেরা আঞ্চলিক করদাতা নির্বাচিত হয়েছেন। এ জন্য প্রতিদ্বন্দ্বী আচার কোম্পানিগুলো লাটে উঠেছে। বেগতিক দেখে তারা ভদ্রলোকের নামে আজেবাজে কথা বলতে শুরু করল। কিন্তু ওই ভদ্রলোকের এমন কোনো বদগুণ ছিল না যা প্রচার করে ব্যবসার ক্ষতি করা যায়। কাজেই তাঁর প্রতিপক্ষরা কেবল একটা দুর্নামই তাঁর বিপক্ষে ছড়াতে পারে, সেটা কী ভাবুন তো?
উত্তর: আচারসর্বস্ব
 আহমাদ জাদীদ