টিপস

দ্রুত ওয়েব ঠিকানা লিখুন

ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) ডট কম ডোমেইনের সাইটগুলোর ক্ষেত্রে www এবং .com না লিখেও সাইট খুলতে পারবেন। শুধু সাইটের নাম লিখে কি-বোর্ড থেকে CTRL+ENTER একসঙ্গে চাপুন। আপনি যদি অনলাইন প্রথম আলোর সাইট দেখতে চান তাহলে prothom-alo লিখে CTRL+ENTER একসঙ্গে চাপতে হবে। তাহলে পুরো www.prothom-alo.com ঠিকানা চলে আসবে। মো. রাকিবুল হাসান