এলজি ব্র্যান্ডের ই২০৪০টি মডেলের এলইডি মনিটর বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ২০ ইঞ্চির এলইডি ব্যাকলাইট প্যানেলের মনিটরটির রেজুলেশন ১৬০০ বাই ৯০০ পিক্সেল, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি, পিসি ইনপুট/আউটপুট হিসেবে রয়েছে ডি-সাব, ডিভিআই-ডি প্রভৃতি। এ ছাড়া মনিটরটিতে রয়েছে অ্যান্টি-গ্লেয়ার-থ্রিএইচ ট্রিটমেন্ট, এইচডি রেডি, ফ্ল্যাট্রন এফ-ইঞ্জিন প্রযুক্তি। দাম ১২ হাজার টাকা।—বিজ্ঞপ্তি